মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপি অস্থায়ী কার্যালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধাপেরহাট ইউনিয়ন বিএনপি অস্থায় কার্যালয়ের পাশে হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। তবে কে বা কারা কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজ্ঞাপন

ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া বলেন, আমাদের কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়েছে।

এ বিষয়ে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্ফোরিত বস্তুটি ককটেল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর