শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে : জাতিসংঘের জলবায়ুপ্রধান ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন করার পক্ষে গণরায় ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ, ভার্চুয়ালি থাকতে পারেন তারেক রহমান-পুতিন গোপালগঞ্জের সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি: নেজামে ইসলাম পার্টি প্রথম ধাপে ১৩১ উপজেলায় ১,০৫০ ইউনিয়নে হবে ভোট বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত: রিজভী রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে হন্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে অভিবাসীদের নতুন বহর বগুড়ার কাহালুতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

বগুড়ার কাহালুতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কাহালু প্রতিনিধি: কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঞ্জিতপুর গ্রামের পাশে নাগর নদে অবৈধভাবে বালু উত্তোলনের পয়েন্টে অভিযান চালিয়ে স্থাপনা ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

রোববার সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানম। প্রশাসনের অভিযানের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা। পরে ওই পয়েন্টের স্থাপনা ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

স্থানীয় রঞ্জিতপুর গ্রামের বাসিন্দারা জানান, পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকার এক ব্যক্তি এবং রঞ্জিতপুর গ্রামের আরও দুই ব্যক্তি বসতবাড়ি ও আবাদি জমিসংলগ্ন নাগর নদে ড্রেজার মেশিন বসিয়ে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এতে নদের তীরবর্তী বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর