শিরোনাম :
স্বর্ণদ্বীপে সামরিক সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরাতে চায় সরকার: তথ্য উপদেষ্টা ইয়েমেনে বাস ও ট্রাকে হামলায় নিহত ২৬ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ যুদ্ধবিমান প্রবেশের দাবি সিউলের আবদুর রহমান সভাপতি ও রাহাত সাইফুল সাধারণ সম্পাদক নির্বাচিত সীমান্তে ঢুকলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: বিজিবি টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম এনভিডিয়ার চিপ নিয়ে চীনের তৎপরতা, নতুন বিধিনিষেধ আনছে যুক্তরাষ্ট্র শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে ফিরলেন জেনসেন হুয়াং
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

ইউক্রেন ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন: মার্কিন গোয়েন্দাপ্রধান

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ইউক্রেন যুদ্ধের প্রশ্নে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করার কয়েক দিনের মাথায় এমন মন্তব্য করলেন তিনি।

রোববার (২২ নভেম্বর) এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে ক্লেটন বলেন, ‘ইউক্রেনের বিষয়ে তিনি (পুতিন) যুক্তরাষ্ট্রের বন্ধু নন। একেবারেই নন।’

তবে বিশ্বের তিন পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে আলোচনার ক্ষেত্রে পুতিনকে বন্ধু বলা যেতে পারে বলে মনে করেন তিনি। গত সপ্তাহে চীনে তিন দেশের নেতাদের উচ্চপর্যায়ের বৈঠকের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন ক্লেটন।

এর আগে বৃহস্পতিবার পুতিনকে বন্ধু বলার পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘শত্রুর পরিবর্তে ৪ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে—এমন কাউকে বন্ধু হিসেবে পাওয়াই ভালো।’ তবে শুক্রবার পুতিন পুরো যুক্তরাষ্ট্রের বন্ধু কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি আমেরিকার পক্ষ থেকে বলতে পারি না।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে দেশটির প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিচুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের পুরো এলাকা ছেড়ে দেওয়ার দাবি থেকে এখনো সরে আসেননি পুতিন।

পুতিনকে ট্রাম্পের বন্ধু হিসেবে উল্লেখ করার ঘটনায় ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের মধ্যেও সমালোচনা তৈরি হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ‘মি. পুতিন আমাদের বন্ধু নন এবং কখনো হবেনও না।’

এদিকে বৃহস্পতিবার ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর