শিরোনাম :
নিজের খাবার নেই, তবু ভিক্ষা করে কুকুর-বিড়ালকে খাওয়ান বৃদ্ধা রোকেয়া আসিফ নজরুল: হরমুজ প্রণালী বন্ধ থাকায় শেখ হাসিনার দেশে ফেরা বিলম্বিত হচ্ছে ডিসেম্বর ঘিরে নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস, লগি-বৈঠার ছক ছুটির দিনে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস সরকারে নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া, বিজ্ঞপ্তি জারি রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে এলেও রাজনৈতিক পরিস্থিতি এখনো অনিশ্চিত কুয়েতে ইরানি ড্রোন হামলা, নিহত ২ ছয় মাসের জন্য ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার মিয়ামিতে জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, জানেন না ট্রাম্প
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

আয়ারল্যান্ডের প্রথম সফরের সূচি ঘোষণা করেছে পিসিবি

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তানে প্রথম সফরের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জানুয়ারিতে সফরে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে দুই দল।

পাকিস্তানে প্রথমবারের মতো সফরে আসতে আগামী ৯ জানুয়ারি লাহোরে পৌঁছাবে আয়ারল্যান্ড দল। এই সফরে ছয়টি সাদা বলের ম্যাচ অনুষ্ঠিত হবে।
সফরের শুরুতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। সিরিজটি অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত।

শাহিনসের বিপক্ষে সিরিজ শেষে ২০ থেকে ২৪ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে সফরকারীরা।

ছয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সব ম্যাচ হবে দিনের আলোতে। ম্যাচ শুরুর সময় পরে ঘোষণা করবে পিসিবি।

আসন্ন মৌসুমে আন্তর্জাতিক সূচির আগে পাকিস্তানের বিপক্ষে খেলে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে আয়ারল্যান্ড।

অন্যদিকে, গত মাসে অনুষ্ঠিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস নিয়ে এই সিরিজে মাঠে নামবে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে শিরোপা জেতে পাকিস্তান। টুর্নামেন্টের অন্য দল ছিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

পরিসংখ্যানের দিক থেকে ৫০ ওভারের ক্রিকেটে আয়ারল্যান্ডের থেকে এগিয়ে পাকিস্তান। দুই দল এ পর্যন্ত সাতটি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাঁচটিতে জিতেছে পাকিস্তান, একটিতে জয় পেয়েছে আয়ারল্যান্ড এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও এগিয়ে পাকিস্তান। দুই দলের পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে পাকিস্তান, আয়ারল্যান্ডের জয় একটি।

সিরিজের সূচি

ভেন্যু : গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
পাকিস্তান শাহিনস বনাম আয়ারল্যান্ড

১৩ জানুয়ারি- প্রথম ওয়ানডে

১৫ জানুয়ারি- দ্বিতীয় ওয়ানডে

১৭ জানুয়ারি- তৃতীয় ওয়ানডে
পাকিস্তান বনাম আয়ারল্যান্ড

২০ জানুয়ারি- প্রথম ওয়ানডে

২২ জানুয়ারি- দ্বিতীয় ওয়ানডে

২৪ জানুয়ারি- তৃতীয় ওয়ানডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর