শিরোনাম :
নিজের খাবার নেই, তবু ভিক্ষা করে কুকুর-বিড়ালকে খাওয়ান বৃদ্ধা রোকেয়া আসিফ নজরুল: হরমুজ প্রণালী বন্ধ থাকায় শেখ হাসিনার দেশে ফেরা বিলম্বিত হচ্ছে ডিসেম্বর ঘিরে নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস, লগি-বৈঠার ছক ছুটির দিনে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস সরকারে নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া, বিজ্ঞপ্তি জারি রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে এলেও রাজনৈতিক পরিস্থিতি এখনো অনিশ্চিত কুয়েতে ইরানি ড্রোন হামলা, নিহত ২ ছয় মাসের জন্য ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার মিয়ামিতে জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, জানেন না ট্রাম্প
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

মিয়ামিতে জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, জানেন না ট্রাম্প

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। তবে ডিসেম্বরের মাঝামাঝি সম্মেলন শুরু হওয়ার আর এক মাসেরও কম সময় বাকি থাকলেও এখনো ওই আমন্ত্রণের বিষয়ে কোনো জবাব দেননি পুতিন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না। তবে তিনি আসতে চাইলে অবশ্যই আসতে পারেন।’

চলতি মাসে চীনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে সর্বশেষ ট্রাম্প ও পুতিনের সাক্ষাৎ হয়েছিল। তবে ওই বৈঠকের পর নতুন কোনো বৈঠকের বিষয়ে ঘোষণা দেওয়া হয়নি।

২০২২ সালের শুরুর দিকে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই একঘরে হয়ে পড়েছেন পুতিন। জি-২০ সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ইউরোপীয় মিত্ররাও প্রশ্ন তুলেছে।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর পক্ষে অবস্থান নিয়েছেন।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র।

আগামী ১০ ডিসেম্বর পুতিনের নিয়মিত বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। মিয়ামিতে জি-২০ সম্মেলন শুরুর কয়েক দিন আগে ওই সংবাদ সম্মেলনেই তিনি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে ঘোষণা দিতে পারেন।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি অংশ নিলে চলতি বছর ট্রাম্প ও শির মধ্যে এটি হবে চতুর্থ বৈঠক।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরানকে চীন গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা নিয়ে বৃহস্পতিবার উদ্বেগ নেই বলে জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমার মনে হয়, ইরানের সঙ্গে চীন খুব সামান্যই জড়িত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর