শিরোনাম :
৫২ বলেই ২০০! ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ১৫ বছরের সূর্যবংশী গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, বছরে সাশ্রয় ৭০ লাখ ডলার বসুন্ধরায় কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের হিলি সীমান্তে বিজিবির কড়া পাহারা, নাশকতার চেষ্টা রুখতে বাড়ছে নজরদারি কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে বিশ্বের ৩৪টি দেশের। তবে এসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা সব বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য প্রযোজ্য নয়। মূলত কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন। এ ছাড়া একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য রয়েছে ভিসামুক্ত প্রবেশের সুযোগ।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-২ শাখা থেকে প্রকাশিত এক তালিকায় এসব তথ্য জানানো হয়েছে। তালিকাটি ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কার্যকর থাকা ভিসা অব্যাহতি চুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে।

তালিকা অনুযায়ী, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো-সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

এদিকে জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের কেবল কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। অর্থাৎ এসব দেশে অফিশিয়াল পাসপোর্টধারীরা এই সুবিধার আওতায় পড়বেন না।

অন্যদিকে, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে দেশটিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে মোট ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে।

উল্লেখ্য, ভিসা অব্যাহতির এ সুবিধা পাসপোর্টের ধরন ও ভ্রমণের উদ্দেশ্যের ওপর নির্ভরশীল। তাই সাধারণ পাসপোর্টধারীদের বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের ভিসানীতি ও প্রবেশসংক্রান্ত শর্ত যাচাই করে নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর