শিরোনাম :
বসুন্ধরায় কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের হিলি সীমান্তে বিজিবির কড়া পাহারা, নাশকতার চেষ্টা রুখতে বাড়ছে নজরদারি কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: ৩০ নভেম্বর বিএনপির মনোনয়ন ফরম বিতরণ হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুরু
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: আগামী ডিসেম্বরে দেশের চার উপজেলায় সরাসরি উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ২৬৪ উপজেলায় এ কর্মসূচিতে যুক্ত থাকবেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

চারটি মূল ভেন্যুর প্রতিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যান্য উপজেলা যুক্ত থাকবে। কুষ্টিয়া সদরের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হবে ৬৭টি উপজেলা, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা। এভাবে চারটি মূল ভেন্যুসহ মোট ২৬৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি পরিচালিত হবে।

চিঠিতে সংশ্লিষ্ট ২৬৪ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি ও সহযোগিতা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর