শিরোনাম :
বসুন্ধরায় কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের হিলি সীমান্তে বিজিবির কড়া পাহারা, নাশকতার চেষ্টা রুখতে বাড়ছে নজরদারি কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: ৩০ নভেম্বর বিএনপির মনোনয়ন ফরম বিতরণ হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুরু
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান। স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে ও দোকান খুলতে এসে তারা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান।

স্থানীয় চা দোকানি খোকন বলেন, প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে দোকান খুলতে আসি। তখন দেখি, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এতে স্মৃতিস্তম্ভটি পুড়ে কালো হয়ে গেছে। তবে কারা এ কাজ করেছে, তা আমি দেখিনি।

এ বিষয়ে নাটোর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সামাদ শিশির বলেন, আমি এ বিষয়ে অবগত ছিলাম না। বিষয়টি জানতে পেরেছি। কী ঘটনা ঘটেছে এবং কারা জড়িত, তা বিস্তারিত জেনে পরে জানাতে পারব।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় যারা জড়িত তাদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর