শিরোনাম :
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের সরকার গঠনে সমঝোতার আহ্বান ইসরাইলের প্রেসিডেন্টের ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস গড়লেন এল-সায়েদ গার্মেন্টস শিল্প ধ্বংসের চেষ্টা হয়েছে: দিপু ভূঁইয়া জামায়াত আমিরের সাড়া না পাওয়া শিবিরকর্মীকে চাকরি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ফিলিপাইনের উত্তরাঞ্চলের আপায়াও প্রদেশের ফ্লোরা এলাকার বনে প্রথমবারের মতো দেখা মিলেছে বিপন্ন প্রজাতির বিশালাকৃতির সোনালি মুকুটধারী উড়ন্ত শিয়াল বাদুড়ের। এর দুই ডানা ছড়ালে দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।

দেশটির পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগ এবং আপায়াও প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে বিপন্ন বন্য প্রাণী পর্যবেক্ষণ জরিপে বাদুড়টির সন্ধান পাওয়া যায়। ইউনেসকো ঘোষিত জীবমণ্ডল সংরক্ষণ এলাকার জীববৈচিত্র্য নথিভুক্ত করার অংশ হিসেবে এ জরিপ চালানো হয়।

বৈজ্ঞানিক নাম Acerodon jubatus। এ প্রজাতির বাদুড় শুধু ফিলিপাইনেই দেখা যায়। দেহের দৈর্ঘ্য প্রায় ১০ থেকে ১৩ ইঞ্চি এবং ওজন প্রায় ৩ দশমিক ১ পাউন্ড। মাথা ও ঘাড়ের সোনালি বা হলদে লোমের কারণে এর নাম হয়েছে সোনালি মুকুটধারী উড়ন্ত শিয়াল।

বাদুড়টি মূলত ফল খায়, বিশেষ করে ডুমুর। রাতে খাবারের সন্ধানে বের হয় এবং দিনের বেলায় গাছে বিশ্রাম নেয়। ফল খাওয়ার পর বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে দেওয়ায় বন পুনরুজ্জীবন ও উদ্ভিদের বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের (আইইউসিএন) হিসাবে, প্রজাতিটি বিপন্ন। এর সংখ্যা কমে যাওয়ার পেছনে বন উজাড়, শিকারের পাশাপাশি আবাসস্থলে মানুষের হস্তক্ষেপ দায়ী। বিশ্বে এ প্রজাতির বাদুড়ের সংখ্যা ১০ হাজারের কম বলে ধারণা করা হয়।

নতুন এলাকায় বাদুড়টির উপস্থিতি নথিভুক্ত হওয়ায় এর আবাসস্থল সংরক্ষণের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রজাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লোরার বনাঞ্চলকে গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে সংরক্ষণের প্রস্তাবও দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর