শিরোনাম :
কপ৩১-এ বিশ্বনেতাদের প্রতি ‘জীবাশ্ম জ্বালানি আসক্তি দূর করার’ আহ্বান জাতিসংঘ মহাসচিবের আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে শতভাগ একমত জামায়াত : বিরোধী দলীয় নেতা নানা আয়োজনে আকবরিয়া বিজনেস সামিট ২০২৬ অনুষ্ঠিত একযোগে ৭ সহকারী পুলিশ সুপারকে বদলি হামলায় ব্যবহৃত হলে ইউরোপে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি ইরানের নিরাপত্তা প্রধানের জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা এরদোয়ানের স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করল ভেনেজুয়েলা দাদাকে জাতীয় বীরের মর্যাদা দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: দেশজুড়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল।মানচিত্র মঙ্গলবার (১০ নভেম্বর) কলেজ ক্যাম্পাস এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন। সংগঠনটির অতীত কর্মকাণ্ড ও সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতেই এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তাঁরা।

২০২৫ সালের ১২ মে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের এপ্রিলে জাতীয় সংসদে এ-সংক্রান্ত সংশোধিত আইন অনুমোদনের মাধ্যমে নিষেধাজ্ঞার আইনি ভিত্তি আরও সুসংহত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর