শিরোনাম :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ আসনে সংবিধানের বিধান মেনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, এ বিষয়ে বুধবার কমিশনে আনুষ্ঠানিক আলোচনা হবে।

ভোটের সময় নির্ধারণে কয়েকটি বিষয় বিবেচনা করছে কমিশন। ২১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সংসদীয় আসনটির উপনির্বাচন আয়োজন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও বিশ্ব ইজতেমার সময়সূচিও বিবেচনায় রাখা হবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে উপযুক্ত সময়ে ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করার পর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর