বগুড়া নিউজ ২৪: রাজধানী ঢাকার বাড্ডা লিংক রোডে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুনের সংবাদ আমরা এই মাত্র পেয়েছি। বিস্তারিত কিছু বলতে পারছি না। ঘটনাস্থলে আমাদের ইউনিট যাচ্ছে।
এদিকে, এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানা পুলিশের কাছে এখন পর্যন্ত এমন কোনো তথ্য নেই বলে জানানো হয়।