শিরোনাম :
বসুন্ধরায় কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের হিলি সীমান্তে বিজিবির কড়া পাহারা, নাশকতার চেষ্টা রুখতে বাড়ছে নজরদারি কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: ৩০ নভেম্বর বিএনপির মনোনয়ন ফরম বিতরণ হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুরু
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: ৩০ নভেম্বর বিএনপির মনোনয়ন ফরম বিতরণ

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি। একই সঙ্গে মনোনয়ন ফরম জমা দেওয়ার তারিখও নির্ধারণ করেছে দলটি।

শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।

এ ছাড়া আগামী ২ ডিসেম্বর একই সময়ে ও একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর