শিরোনাম :
রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর জ্বালানী তেলের বাজারে বড় দর পতন সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ঘোষণা স্পিকারের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের বগুড়ায় ফল ব্যবসায়ীদের দোকান প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন দেশে সৌরবিদ্যুৎ ব্যবহারে সামাজিক আন্দোলনের আহ্বান জ্বালানি মন্ত্রীর বগুড়ার সাবগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন রাজনীতিক। এদের মধ্যে জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান জয় পেয়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের এই সাফল্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আনন্দের উপলক্ষ তৈরি করেছে। ফলাফলের পর বিজয়ীরা শুভেচ্ছা বিনিময় করছেন তাদের সমর্থকদের সঙ্গে।

সবশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে আবারও নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট শেখ রহমান। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এই আসনের প্রতিনিধিত্ব করছেন।

কানেকটিকাটেও পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট এমডি মাসুদুর রহমান। স্টেট সিনেটের ৪ নম্বর আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জেন জেনিংসকে হারিয়েছেন তিনি। চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান মাসুদুর রহমান প্রথম স্টেট সিনেটর নির্বাচিত হন ২০২২ সালে।

নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম ৩০ আসনে স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য পদে জয় পেয়েছেন রিপাবলিকান আবুল বি খান। পিরোজপুরের সন্তান আবুল খান দীর্ঘদিন ধরে নিউ হ্যাম্পশায়ারের রাজনীতির সঙ্গে যুক্ত। এবারের জয় অঙ্গরাজ্যের আইনসভায় তার রাজনৈতিক যাত্রাকে আরও দীর্ঘ করল।

মধ্যবর্তী নির্বাচনে এই তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের সাফল্য যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বের ধারাবাহিকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর