শিরোনাম :
নিজের খাবার নেই, তবু ভিক্ষা করে কুকুর-বিড়ালকে খাওয়ান বৃদ্ধা রোকেয়া আসিফ নজরুল: হরমুজ প্রণালী বন্ধ থাকায় শেখ হাসিনার দেশে ফেরা বিলম্বিত হচ্ছে ডিসেম্বর ঘিরে নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস, লগি-বৈঠার ছক ছুটির দিনে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস সরকারে নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া, বিজ্ঞপ্তি জারি রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে এলেও রাজনৈতিক পরিস্থিতি এখনো অনিশ্চিত কুয়েতে ইরানি ড্রোন হামলা, নিহত ২ ছয় মাসের জন্য ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার মিয়ামিতে জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, জানেন না ট্রাম্প
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি, ৪৫ জনের মৃত্যু

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: মশার কামড়ে প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না মান্ডি বুড। ভাইরাসটির সংক্রমণে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের বারব্যাঙ্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২৬ সালে এ পর্যন্ত অঙ্গরাজ্যটিতে এ ভাইরাসে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫ জন। রেকর্ড অনুযায়ী, এটি ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর।

বুড এএফপিকে বলেন, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’

সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা অনেক বেশি ছিল। মশার বংশবিস্তারের জন্য এ ধরনের আবহাওয়া অনুকূল।

ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয় উগান্ডায়। ১৯৯৯ সালের আগে এটি যুক্তরাষ্ট্রে ছড়ায়নি।

এ ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর মাধ্যমে মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

ভাইরাসটি সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা। এর কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এ ভাইরাসে আক্রান্ত অধিকাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না।

তবে কিছু মানুষের ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। প্রায় এক শতাংশ আক্রান্তের মস্তিষ্কে প্রাণঘাতী সংক্রমণ দেখা দিতে পারে।

মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক বুডের ক্ষেত্রেও এমনটি ঘটেছে।

লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়ার পর তার শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইটে (৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছায়।

হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার ফাঁকে আবার দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে বুড এএফপিকে বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’

জীবনের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় কাটিয়েছেন বুড। গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার কারণে সেখানে মশার উপদ্রব সাধারণ ঘটনা।

বুড বলেন, ‘ক্যালিফোর্নিয়ার এত সুন্দর আবহাওয়ায় এখানে এসে এ রোগে আক্রান্ত হব, তা কখনো কল্পনাও করিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর