শিরোনাম :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

কুয়েতে ইরানি ড্রোন হামলা, নিহত ২

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: কুয়েতের আকাশসীমায় ইরানের ড্রোন প্রতিহতের সময় ধ্বংসাবশেষ পড়ে দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কুয়েতের আকাশসীমায় ‘ইরানি শত্রুতামূলক ড্রোন’ মোকাবিলার সময় ধ্বংসাবশেষ পড়ে হতাহতের ঘটনা ঘটে। এতে আহত চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আহত অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। ওমানের খাসাব বন্দরের কাছে নৌ-মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, অজ্ঞাত একটি বস্তু আঘাত হানার পর তৃতীয় একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ইয়েমেনের সানা ও হোদেইদাহ শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ ও জাজান এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

অন্যদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা। ইসরায়েলের দাবি, আবু নাদা হামাসের অর্থনীতি ও শিক্ষা বিষয়ক দায়িত্বে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর